"ভালো টিম" আর "দুর্দান্ত টিম" এর মধ্যে পার্থক্য কোথায়?
গত মাসে আমাদের একটা payment system এ বারবার একই সমস্যা আসছিল। Transaction fail হচ্ছে, একজন developer ঠিক করছে, ticket close হচ্ছে। তিনদিন পর আবার একই জিনিস। আমি log গুলো দেখলাম। একই মূল কারণ। কিন্তু কেউ সেটা fix করেনি। সবাই শুধু symptom দূর করে চলে গেছে। ভেতরের অসুখটা ধরেনি। মাস শেষে হিসাব করলাম। একই সমস্যায় টিম ১০+ ঘণ্টা নষ্ট করেছে। মূল কারণটা fix করতে ৫-৬ ঘণ্টা লাগতো। সত্যি বলতে, এটা শুধু আমাদের টিমের সমস্যা না। Brain Station 23, Selise, TigerIT এর মত company গুলোতেও এই জিনিসটা দেখা যায়। প্রায় প্রতিটা software team এ। Anton Zaides, Manager.dev newsletter এর লেখক এবং ১৫+ বছরের tech experience নিয়ে কাজ করছেন। তিনি এই বিষয়ে বিস্তারিত লিখেছেন ( source )। উনার মতে, একটা "ভালো" টিম আর "দুর্দান্ত" টিমের মধ্যে পার্থক্য মোটে ৭টা ছোট অভ্যাসে। কাজ দুগুণ করা না। ১০x engineer থাকা না। শুধু কিছু habit। আমি উনার ১০টা article পড়েছি। নিজের ৫ বছরের experience মিলিয়ে, এই ৭টা habit, ২টা bonus point, আর FDE এর মত নতুন concept গুলো আমাদের দেশের software company গুলোতে কীভাবে কাজে লাগে, সেটা লিখছি। কিছু শব্দ আগেই বুঝে নিই: EM / Team Lead = Engineering Manager। আমাদের দেশে একে Team Lead, Project Lead, বা Tech Lead ও বলা হয় (যিনি টিম চালান) PM = Product Manager (যিনি কী feature বানাবে ঠিক করেন) Ticket = Jira/Trello তে কাজের একটা item PR = Pull Request (code review এর জন্য কোড submit করা) Deploy = code production server এ পাঠানো Tech Debt = এমন code বা architecture যেটা পরে সমস্যা তৈরি করবে (ঋণের মতো, পরে শোধ করতে হয়) Bottleneck = এমন একটা জায়গা যেটা পুরো কাজকে ধীর করে দেয় AI Coding Tool = Cursor, Claude Code, GitHub Copilot এর মত tool যা code লিখতে, review করতে, debug করতে সাহায্য করে FDE = Forward Deployed Engineer। engineer যিনি client এর কাছে সরাসরি থাকেন, তাদের সমস্যা বোঝেন, আর solution বানান 📌 Patch না, Root Cause ভালো টিম bug fix করে। সামনে এগোয়। কিন্তু একই bug আবার আসে। আবার fix। আবার আসে। আবার fix। একটা উদাহরণ দিই। ধরুন, আপনার পেট ব্যথা হচ্ছে বারবার। আপনি প্রতিবার painkiller খেয়ে সামলাচ্ছেন। কিন্তু ডাক্তার দেখাচ্ছেন না। এক সময় ব্যথা আরো বড় হবে। Software এও একই। bKas